মোংলা বন্দর সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। এরপর নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
কর্মসূচি অনুযায়ী, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন তিনি।
জ/শা