সৌদিতে ১৯ হাজার ৬১০ চাকরির সুযোগ, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নেওয়া হবে। চলতি বছরে নিয়োগ, কর্মসংস্থান নিশ্চিতে প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।

2026-10-21T08:32:01+06:00
2026-10-21T08:32:01+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদিতে ১৯ হাজার ৬১০ চাকরির সুযোগ, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩২ এএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নেওয়া হবে। চলতি বছরে নিয়োগ, কর্মসংস্থান নিশ্চিতে প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।

সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি এ নিয়োগের তথ্য জানায়। প্রতিষ্ঠানটির অধীনে দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জন্য এসব পদে নিয়োগ দেওয়া হবে। সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জনবলের চাহিদা পূরণ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

এর সঙ্গে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট নিয়োগ ও প্রশিক্ষণসংশ্লিষ্ট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে নির্ধারিত পদের বিবরণ, যোগ্যতার শর্ত এবং সংশ্লিষ্ট বিশেষায়িত ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে হেলথ হোল্ডিং কোম্পানি। ফলে প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির সুযোগ খুঁজতে পারবেন।

বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

সৌদি আরবের স্বাস্থ্য খাতে ঘোষিত এই নিয়োগের প্রধান লক্ষ্য যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। এ কারণে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।

বাংলাদেশি প্রার্থীরা নতুন ঘোষিত এই নিয়োগে আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত শর্ত যাচাই করা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদনের অনুমতি থাকলেই কেবল যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে। সূত্র: গালফ নিউজ

জ/শা



  বিষয়:   সৌদি আরব  চাকরির নিয়োগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত