দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) এক দফা স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি।
স্বর্ণের নতুন দাম
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে-
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা
নতুন মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
কমেছে রূপার দামও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রূপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে-
২২ ক্যারেট: ৪ হাজার ২৪ টাকা
২১ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৩২৪ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৫০৮ টাকা।
জ/শা