বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার খবর এবং সৌদি আরবের তেল অবকাঠামোকে ঘিরে হুমকির কারণে বাজারে উদ্বেগ বাড়ছে।

2026-10-21T12:14:02+06:00
2026-10-21T12:14:02+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
অর্থনীতি ডেস্ক
⏲ ১২:১৪ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার খবর এবং সৌদি আরবের তেল অবকাঠামোকে ঘিরে হুমকির কারণে বাজারে উদ্বেগ বাড়ছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়ায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনে আঘাত লাগার পর একটি বিশাল তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। অন্যদিকে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

এ ছাড়া সৌদি আরবের ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ওই খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছিল। তবে নতুন করে হামলার আশঙ্কা দেখা দেওয়ায় বাজারে আবারও দাম বাড়তে শুরু করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতিও জ্বালানি বাজারে চাপ তৈরি করছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলের উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তাঁরা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হলে এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: রয়টার্স

জ/শা


  বিষয়:   বিশ্ববাজার  জ্বালানি তেল 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত