একই পদ্ধতিতে পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না: শিক্ষামন্ত্রী

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতি পরিবর্তন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

2026-10-22T10:32:49+06:00
2026-10-22T10:32:49+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
একই পদ্ধতিতে পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না: শিক্ষামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৩২ এএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতি পরিবর্তন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষকতার শুরু থেকেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি অধ্যায় পড়ানোর পর শিক্ষকদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর ক্ষেত্রে কী পরিবর্তন আনা যায়।

মন্ত্রী বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদানের পদ্ধতি উন্নত করা শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ চর্চা।

জ/শা


  বিষয়:   শিক্ষামন্ত্রী  আ ন ম এহছানুল হক মিলন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত