‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী আবু বকর গ্রেপ্তার

নিউজ ডেস্ক

দেশজুড়ে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

2026-10-22T09:50:09+06:00
2026-10-22T09:50:09+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী আবু বকর গ্রেপ্তার
নিউজ ডেস্ক
⏲ ৯:৫০ এএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই মন্তব্য করা হয়। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এরপর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় মন্তব্যটির উদ্দেশ্য এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানান বিএনপি নেতারা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দলটির সহসভাপতি আলী আশরাফ মাসুমও মন্তব্যটি প্রধানমন্ত্রীর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখার প্রয়োজনীয়তার কথা জানান।

এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছিলেন, মন্তব্যটি উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

এ ঘটনায় আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মন্তব্যের উদ্দেশ্য ও এর পেছনের পরিস্থিতি সম্পর্কে তদন্তের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

জ/শা


  বিষয়:   প্রধানমন্ত্রী  রাজশাহী সফর  সামাজিক যোগাযোগমাধ্যম 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত