কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ একজন

কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-21T20:10:17+06:00
2026-10-21T20:10:17+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ একজন
কক্সবাজার প্রতিনিধি
⏲ ৮:১০ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য বলে জানা গেছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটককে উদ্ধারে তল্লাশি চলছে।

ইউএনও আরও জানান, জীবিত উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযান অব্যাহত রেখেছেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত