সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-21T20:04:31+06:00
2026-10-21T20:04:31+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৪ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
তিন দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ার অভিযোগে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে নেতারা জানান, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় পুনরায় অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। ওই দিন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল।

তবে সংগঠনগুলোর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নিতে হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত