রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশিসহ আটক ৪

নিউজ ডেস্ক

প্রবাস

2026-10-21T13:17:59+06:00
2026-10-21T13:17:59+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রবাস
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশিসহ আটক ৪
নিউজ ডেস্ক
⏲ ১:১৭ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে প্রকাশিত বার্তা সংস্থা আজেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে অনুদান দিতে আগ্রহীদের কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার রোধ এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত