দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিও ‘ভুয়া’: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটির বক্তব্য, ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো সম্পর্ক নেই।

2026-10-21T11:28:28+06:00
2026-10-21T11:28:28+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিও ‘ভুয়া’: সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:২৮ এএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটির বক্তব্য, ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর সামনে আসার পর কাবা শরিফের পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটিকে কেন্দ্র করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিচয় ও ঘটনাসংক্রান্ত নানা দাবি প্রচার করা হয়।

তবে ‘দ্য হলি মস্কস’ জানিয়েছে, ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো যোগসূত্র নেই। ভিডিওটি ব্যবহার করে ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে যেসব দাবি ছড়ানো হয়েছে, সেগুলোও ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে তাঁদের নাম উল্লেখ করা হলেও ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এমনকি কোন মসজিদে ঘটনাটি ঘটেছিল, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত, ঘটনার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করা হয়নি।

এ কারণে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এরই মধ্যে হাজরে আসওয়াদের কাছে নারী ও পুরুষের ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে যুক্ত করে নানা ব্যাখ্যা দেওয়া হয়। তবে ‘দ্য হলি মস্কস’ স্পষ্ট করেছে, ভিডিওটি ওই ঘটনার প্রমাণ নয় এবং এটি ব্যবহার করে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর।

এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, কীভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোন প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে—এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনকে বিষয়টি জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের সত্যতা যাচাইয়ে নির্ভরযোগ্য সূত্রের বক্তব্য ও সরকারি নথির গুরুত্ব রয়েছে। বিশেষ করে ভাইরাল ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সম্পর্ক নেই বলে সৌদি সংবাদমাধ্যমের বক্তব্যের পর যাচাই ছাড়া এ ধরনের ভিডিও বা দাবি প্রচার না করার বিষয়টি সামনে এসেছে। সূত্র:খালিজ টাইমস

জ/শা


  বিষয়:   সৌদি আরব  দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত