মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস ও একটি ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

2026-10-21T09:30:25+06:00
2026-10-21T09:30:25+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৩০ এএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস ও একটি ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আহরাম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত ৩৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ভারী ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া সড়কের পাশে যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ট্রাকের পেছনেও বাসের ভাঙা অংশ আটকে ছিল।

আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক

মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটছে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগের দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই শিশু ছিল। সূত্র: আরব নিউজ

জ/শা



  বিষয়:   মিসর  বাস-ট্রাক সংঘর্ষ  নিহত  আহত 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত