সৌদিতে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, ৮০ জন বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবে চলতি বছরের প্রথম ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক।

2026-10-21T09:14:57+06:00
2026-10-21T09:14:57+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদিতে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, ৮০ জন বিদেশি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:১৪ এএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সৌদি আরবে চলতি বছরের প্রথম ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বিভিন্ন সময়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের তথ্য সংরক্ষণ করে এ হিসাব দিয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকেরা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে তারা এএফপির উল্লেখ করা ১৯০ জনের মধ্যে রয়েছেন কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

এদিকে, গত শনিবার সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সে সন্ত্রাসবাদের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই ঘটনায় নয়, পৃথকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন ইউসেফ আল-মানাসিফ (৩০) নামের সৌদি আরবের আরেক নাগরিক। কিশোর বয়সে আরব বসন্তের বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিনি আলোচনায় এসেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটছে।

সৌদি কর্তৃপক্ষের অবস্থান হলো, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজনীয়। একই সঙ্গে দেশটি দাবি করে, আপিলের সব সুযোগ শেষ হওয়ার পরই কেবল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ছিল সৌদি আরব।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে সন্ত্রাসবাদের দায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর বেশির ভাগ ঘটনা ঘটেছে দেশটির পূর্বাঞ্চলে। গত বছর একই অঞ্চলে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সূত্র: এএফপি

জ/শা



  বিষয়:   সৌদি আরব  মৃত্যুদণ্ড কার্যকর  বিদেশি নাগরিক 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত