গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ

নিউজ ডেস্ক

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়েন।

2026-10-21T09:49:19+06:00
2026-10-21T09:49:19+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ
নিউজ ডেস্ক
⏲ ৯:৪৯ এএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তাঁর গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁদের জমি থেকে ঘাস কাটার অভিযোগে আলমগীরকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মীমাংসার জন্য সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জ/শা


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  সংঘর্ষ 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত