মোহাম্মদপুরে গুলি ও চাপাতির কোপে বাবা-ছেলে আহত

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-10-16T08:09:49+06:00
2026-10-16T08:09:49+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
মোহাম্মদপুরে গুলি ও চাপাতির কোপে বাবা-ছেলে আহত
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৯ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের বিরোধের জেরে এক বাবাকে গুলি করে এবং তাঁর ছেলেকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনে এ ঘটনা ঘটে।

আহত বাবা সুমন আলী ও তাঁর ছেলে ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন আলু-পেঁয়াজের ব্যবসা করেন। তিনি এক মাস আগে কেরানীগঞ্জে খুন হওয়া কিশোর ফরহাদের ভগ্নিপতি।

ফাহিমের দাবি, তাঁর মামা ফরহাদ হত্যার ঘটনায় তাঁরা গণমাধ্যমে কথা বলেছিলেন। এর জের ধরেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সম্প্রতি গ্রেপ্তার হওয়া চাঁদাবাজ কাইল্যা বাদলের অনুসারী।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ জানিয়েছে, মুন্না, রাব্বি, ইয়ামিনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জন বাবা-ছেলের ওপর হামলা চালায়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত