জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালক আহত হয়েছেন।

2026-10-15T09:02:29+06:00
2026-10-15T09:02:29+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০২ এএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালক আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ জাদুঘরের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক সিএনজিচালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জ/শা 


  বিষয়:   জুলাই স্মৃতি জাদুঘর  ককটেল বিস্ফোরণ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত