দুর্গাপূজার নিরাপত্তায় ৬১৫ মণ্ডপে কোস্ট গার্ডের ৩ হাজার ৪০০ সদস্য

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-16T12:00:13+06:00
2026-10-16T12:00:13+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দুর্গাপূজার নিরাপত্তায় ৬১৫ মণ্ডপে কোস্ট গার্ডের ৩ হাজার ৪০০ সদস্য
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:০০ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকার ৬১৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মন্দির পরিদর্শনকালে তিনি সেখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর প্রায় ৩ হাজার ৪০০ সদস্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। উপকূলীয় এলাকার বিভিন্ন জোনে অবস্থিত ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীতীরবর্তী ও উপকূলীয় অঞ্চলে এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত