ঢাকা থেকে রিয়াদ-দাম্মামগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এসব যাত্রী।

2026-10-15T08:03:31+06:00
2026-10-15T08:08:25+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকা থেকে রিয়াদ-দাম্মামগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৩ এএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এসব যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার (১০ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের সাতটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

এর আগে রোববার (১১ অক্টোবর) হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ফলে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে ভ্রমণ পরিকল্পনা ও গন্তব্যে পৌঁছানোর সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে যাত্রীদের।

জ/শা 


  বিষয়:   সৌদি আরব  রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট  বাতিল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত