রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-16T12:15:11+06:00
2026-10-16T12:15:11+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:১৫ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত