ছিনতাই করতে গিয়ে সহযোগীর ছুরিকাঘাতে জনির মৃত্যু, গ্রেপ্তার ২

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-10-11T14:16:33+06:00
2026-10-11T14:16:33+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
ছিনতাই করতে গিয়ে সহযোগীর ছুরিকাঘাতে জনির মৃত্যু, গ্রেপ্তার ২
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৬ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
রাজধানীর কদমতলীর জুরাইন বরইতলী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার সহযোগী বাপ্পিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জানায়, নিহত জনি, বাপ্পি ও বারেক অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাই করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঘটনার প্রায় দেড় মাস পর এ বিষয়ে প্রেস ব্রিফিং করে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। সেখানে সংস্থাটি জানায়, ঘটনার রাতে জনি, বাপ্পি ও বারেক দুই পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। একপর্যায়ে পথচারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।

এ সময় বাপ্পি কোমরে থাকা ছুরি দিয়ে এক পথচারীকে আঘাত করতে গেলে ছুরিটি তার সহযোগী জনির বুকে লাগে। পরিস্থিতি বেগতিক দেখে বাপ্পি ও বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে জনির মৃত্যু হয়।

পিবিআই আরও জানিয়েছে, এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত