‘আযম ভাইয়ের হাত ধরেই রাজনীতির শুরু, তাঁর নেতৃত্বেই শেষ’: মামুন আল জাহাঙ্গীর

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-16T12:53:41+06:00
2026-10-16T12:53:41+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‘আযম ভাইয়ের হাত ধরেই রাজনীতির শুরু, তাঁর নেতৃত্বেই শেষ’: মামুন আল জাহাঙ্গীর
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
⏲ ১২:৫৩ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বের প্রতি অনুগত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। আহমেদ আযম খানকে নিজের রাজনৈতিক গুরু ও অভিভাবক উল্লেখ করে তিনি বলেছেন, “আমার রাজনৈতিক পথচলা আযম ভাইয়ের হাত ধরে শুরু, আর আযম ভাইয়ের নেতৃত্বেই শেষ।”

সম্প্রতি এক বার্তায় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন মামুন আল জাহাঙ্গীর। তিনি জানান, জীবনের নানা ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা ও কঠিন সময় পেরিয়ে তিনি বর্তমান অবস্থানে এসেছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে আহমেদ আযম খান বিভিন্ন সময়ে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।

মামুন আল জাহাঙ্গীর এর আগে বাসাইল উপজেলা ছাত্রদলের সভাপতি, পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। দলীয় নেতার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরে আহমেদ আযম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মামুন আল জাহাঙ্গীর বলেন, “দীর্ঘ রাজনীতিতে অনেক নেতা এসেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু আমি আমার জীবনের পুরোটা সময় পার করেছি বিএনপি ও আযম ভাইয়ের আদর্শ আঁকড়ে ধরে।”

বিগত সরকারের আমলে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, ওই সময়ে হামলা, মামলা, জেল-জুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছিল। উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং রাজনৈতিক আদর্শ থেকে সরে যাননি বলে জানান।

তিনি আরও বলেন, আহমেদ আযম খানের নেতৃত্বকে শক্তিশালী করতে মহল্লা থেকে মহল্লায়, ওয়ার্ড থেকে ওয়ার্ডে এবং ইউনিয়ন থেকে ইউনিয়নে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। কঠিন সময়ে তাঁদের সাহস জুগিয়েছেন, আন্দোলন-সংগ্রামে অনুপ্রাণিত করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করেছেন।

পরিশেষে মামুন আল জাহাঙ্গীর বলেন, “আমার রাজনৈতিক জীবনের শেষ দিন পর্যন্ত আযম ভাইয়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অটুট আনুগত্য বজায় থাকবে-ইনশাআল্লাহ। বিএনপি আমার বিশ্বাস, ভালোবাসা ও শেষ ঠিকানার আশ্রয়স্থল।”

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত