গোপালগঞ্জ জেলা ছাত্রদলের ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে আহ্বায়ক, সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর গত বুধবার আনন্দ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহান আল ইমাম, সদস্যসচিব সাজিদুর রহমান এবং গোপালগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান ইভান আলীসহ অন্য নেতারা।
মিছিল শেষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকীব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এবং গোপালগঞ্জ জেলার তিন সংসদ সদস্যকে ধন্যবাদ জানান উপস্থিত নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপি ও জেলা যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।
জ/উ