৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যে এবার মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রাশমিকা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিবারের ৪০০টির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

2026-10-15T10:55:37+06:00
2026-10-15T10:55:37+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিনোদন ডেস্ক
⏲ ১০:৫৫ এএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যে এবার মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রাশমিকা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিবারের ৪০০টির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। পাশাপাশি সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন।

অভিনেত্রীর আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে।

কেন এমন উদ্যোগ নিলেন রাশমিকা? অভিনেত্রীর ভাষ্য, ‘রণবলী’ সিনেমায় জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁদের মধ্যে সেই মিল তৈরি করেছে।

এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’

এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, উদ্যোগটির কথা প্রকাশ করলে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।

রাশমিকার কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তাহলে আমার খুব ভালো লাগবে।’

শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। তিনি জানান, প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সহায়তা করতে চান, যাতে তারা দৈনন্দিন খরচের কিছু অর্থ ভবিষ্যতের জন্য জমাতে পারে।

মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে রাশমিকা বলেন, ‘এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’

এদিকে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।

সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সিনেমাটির মুক্তির আগেই বাস্তব জীবনে অভিনেত্রীর এই মানবিক উদ্যোগ নতুন করে আলোচনায় এনেছে তাঁকে।

জ/শা


  বিষয়:   দক্ষিণী অভিনেত্রী  রাশমিকা মান্দানা  ৪০০ পরিবারকে সহায়তা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত