গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর সরকারি উদ্যানে এসিআই মটরসের উদ্যোগে সোনালীকা ডে-২০২৬ উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘জমি চাষে ডক্টর সোনালীকা ট্রাক্টর’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি যন্ত্রপাতির সার্ভিসিং, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এসিআই মটরসের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সম্পর্কে গ্রাহকদের ধারণা দিতে প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এসিআই মটরসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মো. মাহাফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিলার মো. রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রোডাক্ট এক্সিকিউটিভ আমজাদ হোসেন শিহাব, এরিয়া ম্যানেজার এসএম মোহাম্মদউল্লাহ এবং ম্যানেজার ভীষ্মদেব বিশ্বাসসহ অন্যরা।
অনুষ্ঠানে এসিআই মটরসের পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সার্ভিসিংয়ের সুযোগ দেওয়া হয়। এ ছাড়া স্পেয়ার পার্টস কেনায় ১০ শতাংশ এবং লুব ওয়েল কেনায় ৬ শতাংশ ছাড় দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়।
গ্রাহকদের সেবা দিতে অনুষ্ঠানে মোট চারটি স্টল স্থাপন করা হয়। একই সঙ্গে সরাসরি যন্ত্রপাতি সার্ভিসিংয়ের জন্য উন্মুক্ত সার্ভিসিংয়ের ব্যবস্থা রাখা হয়।
মতবিনিময় সভায় ডেপুটি রিজিওনাল ম্যানেজার মো. মাহাফুজুর রহমান বলেন, ‘আমরা গ্রাহকসেবা নিশ্চিত করতে বিগত সময়ে তৃণমূল পর্যায়ে ছিলাম, আছি এবং থাকব।’
জ/উ