দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-15T13:38:56+06:00
2026-10-15T13:38:56+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৮ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা জারির মাধ্যমে সিয়ামকে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় নির্ধারিত ১১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

চলতি বছরের ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হলো।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত