পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-13T19:01:56+06:00
2026-10-13T19:01:56+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৭:০১ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবাইদুল হক এবং পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঁচবিবি ফায়ার স্টেশনের একদল ফায়ারকর্মী অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের মহড়া প্রদর্শন করেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত