১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

2026-10-12T08:06:40+06:00
2026-10-12T08:06:40+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার
অর্থনীতি ডেস্ক
⏲ ৮:০৬ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ১০ অক্টোবর—এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫৩ কোটি ডলার।

সে হিসাবে, এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম ভাগে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

জ/শা 

  বিষয়:   রেমিট্যান্স  বাংলাদেশ ব্যাংক 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত