সংবিধান সংশোধনে বিরোধী দলকে কমিটির কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-13T20:22:29+06:00
2026-10-13T20:22:29+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সংবিধান সংশোধনে বিরোধী দলকে কমিটির কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:২২ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কার্যক্রমে অংশ নিতে বিরোধী দলের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সপ্তম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন এবং মাহমুদুল হক রুবেল অংশ নেন।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষক সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন। তাঁরা সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনায় সংবিধান সংশোধনের কার্যকর পদ্ধতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, জনগণের সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন এবং সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার পদ্ধতি নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আলোচকদের অনেকে ইতোমধ্যে তাঁদের লিখিত মতামত জমা দিয়েছেন। অন্যদেরও আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটির কাছে লিখিত প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে বিরোধী দলের প্রতিনিধিদের কমিটির কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতির প্রত্যাশা পূরণ এবং জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত