রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। খবর আলজাজিরার।

2026-10-12T07:57:34+06:00
2026-10-12T07:57:34+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৫৭ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক অভিযান চালিয়েছে তাদের গোষ্ঠী। এসব হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং একপর্যায়ে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রোববারও বিমানবন্দরটি বন্ধ ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ইয়াহিয়া সারি আরও জানান, হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সঙ্গে সংশ্লিষ্ট একটি পেট্রল স্টেশন, দেশটির পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের কোনো দেশের ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা।

এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনায় আগুন ধরে যায়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তুটি আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

এ ছাড়া রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাতের ঘটনার পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় বলে জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা

জ/শা 



  বিষয়:   সৌদি আরব  রিয়াদ বিমানবন্দর  হুতি হামলা  দায় স্বীকার 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত