‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ অনেকে।
সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ঘরবাড়ি ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার আহ্বান জানান।
জ/উ