ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের রাজনীতির চরিত্র উন্মোচিত: নাহিদ ইসলাম

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-13T13:58:55+06:00
2026-10-13T13:58:55+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের রাজনীতির চরিত্র উন্মোচিত: নাহিদ ইসলাম
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৮ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার চেষ্টার ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র আবারও উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অতীতের অপকর্মের জন্য তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনার লক্ষণও নেই। দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে।

জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলে গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত