আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দর: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-13T12:30:57+06:00
2026-10-13T12:30:57+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দর: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:৩০ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। হামলার কারণে রিয়াদের আকাশপথে বিমান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জারি করা বিমান চলাচলসংক্রান্ত নোটিশে বলা হয়েছে, আগামী শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

সাম্প্রতিক হামলাগুলোকে সৌদি আরবের বিমান চলাচল খাতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির উচ্চমূল্য নিয়ে আগে থেকেই চাপে রয়েছে এ খাত।

জ্বালানির বাড়তি দাম বিমান সংস্থাগুলোর মুনাফায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। এর মধ্যে নতুন করে হামলার ঘটনা বিমান চলাচল খাতের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত