খুলনার পাইকগাছায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে মোট ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার অফিসার এসআই একরামুল ইসলাম জানান, ওসি স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী'র নগরশ্রীরামপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২৪ সালে থানায় দায়েরকরা ১৬ নম্বর নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া জুয়া আইনে ৬ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ২ জন, মাদক আইনে ২ জনসহ বিভিন্ন অপরাধ ১৮ জনকে গ্রোপ্তার করা হয়।
জানা গেছে, মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের শনিবার আদালতে সোপর্দ করলে সামারি ট্রয়ালে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
সমাজ থেকে মাদক-জুয়া, কিশোর গ্যাং ও যে কোন অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশমত অভিযান অব্যাহত থাকবে।
তবে, পুলিশী অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মাদক-জুয়ার গর্ড ফাদারদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
জ/বা