মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়া সংবাদদাতা

দেশজুড়ে

2026-10-11T16:25:58+06:00
2026-10-11T16:25:58+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
কুষ্টিয়া সংবাদদাতা
⏲ ৪:২৫ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতা ও স্থানীয় লোকজনের বাধায় বিএসএফের দুটি প্রচেষ্টাই সফল হয়নি।

আজ রোববার (১১ অক্টোবর) মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবি জানায়, ভোরে গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে অবস্থান জোরদার করলে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা তাঁদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যান।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে আরও চারজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিজিবির তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের এ প্রচেষ্টাও ব্যর্থ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি কর্মকর্তা রাশেদ কামাল রনি বলেন, “বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।”

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত