জয়পুরহাটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) বিসিকের জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ।
বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিকের এ উদ্যোগের মূল প্রতিপাদ্য ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। নতুন উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জ/উ