সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। আজ রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৩৫ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
আজ রোববার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টির দাম বেড়েছে, ২৬৪টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ রোববার সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ারদর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইতে শেয়ার ও ইউনিটের মোট লেনদেন হয়েছে ৯ কোটি টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ৪ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
জ/উ