জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বেশি শহীদ হয়েছেন: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেপথ্যে দলটির অবদান মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।

2026-10-09T08:19:32+06:00
2026-10-09T08:19:32+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বেশি শহীদ হয়েছেন: রাশেদ খাঁন
নিউজ ডেস্ক
⏲ ৮:১৯ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেপথ্যে দলটির অবদান মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিজের জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো তাঁদের দায়িত্ব। তাঁর দাবি, জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিষয়টি আড়াল করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপির সংগ্রাম ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দলটির সেই ভূমিকা যথাযথভাবে তুলে ধরতে সদিচ্ছা দেখায়নি বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেপথ্যের অবদান মানুষের কাছে তুলে ধরা তাঁদের দায়িত্ব। একই সঙ্গে শহীদদের স্মৃতি অমলিন রাখতে তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া ও কবর জিয়ারতসহ বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করছেন তিনি। এসব কাজে জেলা বিএনপি তাঁকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

স্থানীয় নির্বাচন নিয়ে যা বললেন রাশেদ খাঁন

স্থানীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রস্তুতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নির্বাচনের প্রস্তুতি বিএনপির সব সময়ই থাকে। বড় রাজনৈতিক দল হিসেবে জাতীয় ও স্থানীয়—উভয় নির্বাচনেই দলটিতে একাধিক প্রার্থী থাকেন।

তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তাঁরা প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। মানুষের বিপদে-আপদে পাশে থাকারও চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা।

দলীয় শৃঙ্খলার বিষয়ে রাশেদ খাঁন বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। এ নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সুযোগ নেই। কেউ দলের চেইন অব কমান্ড ভেঙে বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বিএনপির প্রস্তুতি রয়েছে।

জ/শা



  বিষয়:   জুলাই গণ-অভ্যুত্থা  বিএনপি  রাশেদ খাঁন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত