সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে নতুন নেতৃত্ব পরিবর্তন আনতে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নতুন কমিটি পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখবে।
জ/শা