সাতক্ষীরা থেকে রোভার উডব্যাজ পেলেন ৩ স্কাউটার

দেবহাটা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-08T18:38:02+06:00
2026-10-08T18:38:02+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সাতক্ষীরা থেকে রোভার উডব্যাজ পেলেন ৩ স্কাউটার
দেবহাটা প্রতিনিধি
⏲ ৬:৩৮ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
দেবহাটা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রোভার উডব্যাজ শাখার সদ্য প্রকাশিত তালিকায় দেশব্যাপী ৪২ জন স্কাউটারকে উডব্যাজের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলা থেকে মনোনয়ন পেয়েছেন তিনজন স্কাউটার।

মনোনীতদের মধ্যে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের রোভার স্কাউট লিডার ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান (ক্রমিক নং-৩৪) এবং একই কলেজের গার্ল-ইন রোভার ও দর্শন বিষয়ের প্রভাষক রিতা রানী (ক্রমিক নং-৩৫) রয়েছেন।

এ ছাড়া একই তালিকায় সাতক্ষীরার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের রোভার স্কাউট লিডার ও জেলা রোভারের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর (ক্রমিক নং-৩৬) রোভার উডব্যাজের জন্য মনোনীত হয়েছেন।

তিনজনের এ মনোনয়নে সাতক্ষীরার স্কাউটস অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত