আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-08T14:59:28+06:00
2026-10-08T14:59:28+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
⏲ ২:৫৯ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের পূত্র। আজ বৃহস্পতিবার দুপুর পোনে একটার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহওয়া ছিল। ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথমধ্য রায়পুর পারের ঘাট এলাকায় পৌচ্ছালে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে এবং সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে  রোহান ইসলামের মৃত্যু হয়। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই বেদনাদায়ক।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত