বয়সের কাঁটা এগিয়ে চললেও জয়া আহসানকে দেখে যেন সময়ের হিসাব মেলানো কঠিন। রুপালি পর্দার চাকচিক্যের বাইরে নীলের মায়ায় ধরা দেওয়া অভিনেত্রীর সাম্প্রতিক ছবিগুলো আবারও ভক্তদের মনে করিয়ে দিয়েছে, বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি।
রুপালি পর্দার আভিজাত্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক স্বতন্ত্র জগৎ। সেখানে তিনি ভীষণ সাধারণ এবং প্রকৃতিপ্রেমী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকেরই মনে হয়েছে, সময় যত গড়াচ্ছে, জয়ার বয়স যেন ততই কমে আসছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
ছবিগুলোর নিচে মন্তব্যের ঘরে জয়ার রূপের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন লিখেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’
জ/উ