ইকবাল হাসান মাহমুদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন-এর সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-08T19:20:52+06:00
2026-10-08T19:20:52+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ইকবাল হাসান মাহমুদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন-এর সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২০ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জ্বালানিসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং কারপাওয়ারশিপের প্রতিনিধিদলের সদস্য জাদ এল সেবালি, মিস আসলি কিলিক ও মিস এমা ওয়ালবার্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

আলোচনায় সাশ্রয়ী ও কার্যকর বিদ্যুৎ সমাধানের বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে কম খরচের এফএসআরইউ (FSRU), এলএনজি (LNG) ও এইচএফও (HFO) ব্যবহারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পৃক্ততা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে আলোচনায় উঠে আসে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশের অব্যবহৃত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর কার্যক্রম সচল করা এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।

তুরস্কের প্রতিনিধিদল তাদের প্রস্তাবগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে এবং টেকসই ও কার্যকর উপায়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহায়তার সম্ভাব্য সুযোগগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান। একই সঙ্গে বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আরও আলোচনা করার বিষয়ে সম্মতি জানান তিনি।

এ সময় মন্ত্রী আঞ্চলিক জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত