ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-10-06T17:38:13+06:00
2026-10-06T17:38:13+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৫:৩৮ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম পাঁচ দিনে মারা গেছেন আরও ৩৬ জন। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।

বুলেটিনে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৯৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৪ হাজার ২৯৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে-৮৬১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ময়মনসিংহে ৯৬ জন এবং রংপুরে ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত