হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-10-05T17:42:51+06:00
2026-10-05T17:42:51+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪২ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে দেশে মোট এক হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৬ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৭২২ জন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত