মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বিঘ্নিত চলাচল

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

2026-10-06T15:34:39+06:00
2026-10-06T15:34:39+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বিঘ্নিত চলাচল
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৪ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

পরে মেট্রোরেল লাইনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কুকুরটি সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান মোহসিন শেখ।

জ/রা

  বিষয়:   রাজধানী  মেট্রোরেল 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত