রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একাধিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

2026-10-05T09:17:12+06:00
2026-10-05T09:17:12+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
শিক্ষা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:১৭ এএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একাধিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়া হয়েছে। 


জ/রা


  বিষয়:   ছাত্রদল  রাবি  রাজশাহী বিশ্ববিদ্যালয় 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত