দেশে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচন সামনে রেখে সংলাপে বসছে ইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T19:47:00+06:00
2026-11-25T19:47:00+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশে চূড়ান্ত ভোটার ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচন সামনে রেখে সংলাপে বসছে ইসি
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেন সিনিয়র সচিব। তিনি জানান, এ আসনে আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত