সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T18:57:42+06:00
2026-11-25T18:57:42+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৫৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে। গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীতে, এসআরইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত