খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় খোয়াই নদীর পাশে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

2026-11-25T20:08:24+06:00
2026-11-25T20:08:24+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খোয়াই নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটায় জরিমানা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
⏲ ৮:০৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি-চুনারুঘাট প্রতিনিধি
Advertisement
হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় খোয়াই নদীর পাশে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভার মধ্য আমকান্দি স্লুইসগেট সংলগ্ন স্থানে খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ব্যতীত মাটি কর্তনের অভিযোগে উপজেলার আমরোড বনগাঁও এলাকার লুৎফর রহমানের পুত্র  মনজুর রহমান রাতুল (৩৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


  বিষয়:   হবিগঞ্জ  মাটিকাটা  অপরাধ  জরিমানা  অভিযান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত