শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ূন কবির বলেন, মনের জ্বালা থাকলে এবং পকেটে টাকা থাকলে অনেক প্রতিবেদনই তৈরি করানো সম্ভব। এ সময় তিনি আরও মন্তব্য করেন, সারাদেশের মানুষ এখন সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকেই বোঝে।
ব্রিফিংয়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক কিংবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।
জ/দি