গাজার ধ্বংসযজ্ঞের আগে-পরে ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-04T16:47:18+06:00
2026-10-04T16:47:18+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
গাজার ধ্বংসযজ্ঞের আগে-পরে ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক
⏲ ৪:৪৭ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরতে গুগল ম্যাপসের স্যাটেলাইটে ধারণ করা আগে ও পরের ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে জোলি লিখেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজায় কী ঘটেছে, তার চিত্র দেখা যায়।

তিনি বলেন, গাজার পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেন, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে সেখানে ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।

শরণার্থী ও মানবিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন জোলি। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত এবং ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: মিডল ইস্ট আই

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত